শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছেন ১ হাজার ১২৫ শিক্ষার্থী

শরীফ শাওন: [২] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, দেশের সকল শিক্ষা বোর্ড থেকে এবার এইচএসসি’তে মেধাবৃত্তিসহ সাধারণ বৃত্তি পেয়েছেন ১০ হাজার ৫০১ জন শিক্ষার্থী। যার মধ্যে সাধারণ বৃত্তি পেয়েছেন ৯ হাজার ৩৭৬ জন।

[৩] বৃহস্পতিবার ঢাকা, সিলেট, বরিশাল ও কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। এদিন বাকি বোর্ডগুলো বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

[৪] মেধাবৃত্তি পাওয়াদের তালিকা মতে, ঢাকা শিক্ষা বোর্ডে রয়েছেন ৪২৭, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭২, রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯৪, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৯, সিলেট শিক্ষা বোর্ডে ৩১, বরিশাল শিক্ষা বোর্ডে ৪১, যশোর শিক্ষা বোর্ডে ৯৪, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৬ ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ১১১ জন শিক্ষার্থী।

[৫] সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭০০, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৫৯, রাজশাহী শিক্ষা বোর্ডে এক হাজার ২৬২, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৯৬, সিলেট শিক্ষা বোর্ডে ৫৯২, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৭০, যশোর শিক্ষা বোর্ডে এক হাজার দুই, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২৯, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৬৬ জন শিক্ষার্থী।

[৬] মেধাবৃত্তিপ্রাপ্তরা মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা পাবে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা র মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়