শিরোনাম
◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে যুবলীগের সপ্তাহব্যাপী মাস্ক ও সুরক্ষা সামগ্রি বিতরণ

সমীরণ রায়: [২] করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনা বাড়াতে রাজধানীর ৩টি স্পটে যুবলীগের উদ্যোগে সপ্তাহব্যাপি মাস্ক ও সুরক্ষা সামগ্রি বিতরণ করা হচ্ছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজমের উদ্যোগে মতিঝিল শাপলা চত্বর, সচিবালয়ের পাশে জিরো পয়েন্ট ও কাকরাইলে কর্নফুলি সিটি গার্ডেন মাকের্টের বিপরীতে সপ্তাহব্যাপী মাস্ক ও সুরক্ষা সামগ্রি বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।

[৩] মঙ্গলবার কর্মসূচির দ্বিতীয় দিনে কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ। এসময় যুবলীগ নেতা মোহাম্মদ এরফান চৌধুরীসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও স্ব স্ব ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৪] ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে সুরক্ষা সামগ্রি বিতরণ করছে। এরই অংশ হিসেবে নেয়া কর্মসূচিতে আমরা পথচারীদের সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছি। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

[৫] যুবলীগের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আজম বলেন, যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নির্দেশে ৩টি স্পটে সপ্তাহব্যাপী পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। সকাল ১০ হতে-৬ টা পর্যন্ত যুবলীগের নেতাকর্মীরা পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করছেন। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত মাস্ক বিতরণ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ