শিরোনাম
◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নারীরা টেস্ট স্ট্যাটাস পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ : জাহিদ আহসান রাসেল

স্পোর্টস ডেস্ক: [২] টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। আজ (শুক্রবার) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।

[৩]যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়া বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটি আমাদের জন্য এক অসাধারণ অর্জন। মুজিববর্ষে নারী ক্রিকেটারদের এ সাফল্য বিশ্বব্যাপী বাঙালি নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

[৪]প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাসেল বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই কারণ আমাদেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী সর্বদাই নারী খেলোয়াড়দের উৎসাহ সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে চলেছেন।

[৫]তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমি বিশ্বাস করি আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জল ঐতিহ্য রচনা করবে।

[৬]এর আগে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির পূর্ণ সদস্য সব দেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার ঘোষণা দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে হিসেবে টেস্ট স্ট্যাটাস পান সালমা খাতুন-জাহানারা আলমরা। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ