শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ১২:১০ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় মাসের মধ্যেই এক ফরম্যাট থেকে অবসরে যেতে পারেন তামিম

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের যেকোনো এক বা দুই ফরম্যাট থেকে আগামী ছয় মাসের মধ্যে অবসর নিতে চান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তামিম জানান, ‘যদি চিন্তা করি পরবর্তী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই, তাহলে তিনটা ফরম্যাট আমার মনে হয় না এক সঙ্গে খেলতে পারবো। এটা সম্ভব নয়। তো আমার বেছে নিতে হবে সম্ভবত কোন দুটা ফরম্যাট আমার জন্য গুরুত্বপূর্ণ বেশি।’

তামিম বলেন, ‘দলে প্রভাব বিস্তার করতে পারবো কোন দুই ফরম্যাটে। সেই দুই ফরম্যাটও আমার বেছে নিতে হবে। এটা এখনও হতে পারে বা এখন থেকে ৬ মাস পরেও হতে পারে। এমনও হতে পারে দুই ফরম্যাটে না খেলে এক ফরম্যাট খেলবো।'

সম্প্রতি দেশের ক্রিকেট নিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। যার শুরুটা করেছিলেন সাকিব আল হাসান। বোর্ড কর্মকর্তাদের বিরুদ্ধে নানা সমালোচনা করেন সাকিব। তার কয়েকদিন পরই বিভিন্ন বিষয়ে মুখ খুলেন দেশের ইতিহাসে সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

নিউজিল্যান্ড সফরে থাকায় এসব বিষয়ে তেমন কিছু জানার কথা ছিলো সফররত ক্রিকেটারদের। তবে ব্যক্তিগত কারণে টি টোয়েন্টি না খেলেই দেশে আসেন ওয়ানডে অধিনায়ক।

বৃহস্পতিবার সেই সাক্ষাৎকারে তামিম জানান, বাংলাদেশের ক্রিকেটাররা অতিরিক্ত চান নিয়ে ক্রিকেট খেলছে। তিনি বলেন, আমরা যদি রোবট হতাম, তাহলে কোনো সমস্যা ছিলো না। দোকান থেকে কিনে আবারো লাগিয়ে নিয়ে খেলতাম।

তবে তিনি দলের জন্য কি কি করেছেন সেব্যাপারে কোনো সাফাই গাইতে রাজি না। দলের ব্যস্ত সিডিউল নিয়েও কথা বলেন তিনি। এমন টাইট সিডিউল থাকায় ক্রিকেটাররা মানসিক ভাবে ভেঙে যাবে বলেও জানান তামিম। নিউজিল্যান্ডে টি টোয়েন্টি না খেলার ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আগেই জানিয়েছিলেন বলেও জানান তামিম।

ব্যাট হাতে বাংলাদেশের বেশিরভাগ রেকর্ডই তামিম ইকবালের দখলে। সম্প্রতি নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছেন। আর ফিরেই ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন ওয়ানডে অধিনায়ক। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২৩টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক বলেছেন, ক্যারিয়ার দীর্ঘ করতে যে কোনও একটি ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি।

  • সর্বশেষ