শিরোনাম
◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ◈ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া, প্রাথমিক পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা: বিবিসির বিশ্লেষণ ◈ ফাইনালে আর্জেন্টিনার এনজোর লাল কার্ড নিয়ে যা বলছে ভিএআর ◈ হামের উপসর্গে আরও পাঁচ মৃত্যু, সিলেটে তিনজন ◈ স্টারমারের স্থলাভিষিক্ত বার্নহাম, ব্রিটেনে নতুন সরকার ◈ বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে ভারতের তৈরি ২০০ আধুনিক কোচ, বাড়বে যাত্রী পরিবহন সক্ষমতা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় অতিদরিদ্রদের সঞ্চয় নেমেছে অর্ধেকে

ডেস্ক রিপোর্ট: ২০১৯ সালের তুলনায় গত বছর ১০/৫০/১০০ টাকার অ্যাকাউন্ট (নন-ফ্রিল অ্যাকাউন্ট) সংখ্যা ৯ শতাংশ বাড়লেও আমানতের পরিমাণ ০.৬ শতাংশ কমেছে। অতিদরিদ্র মানুষ যাদের ১০ টাকার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের সঞ্চয় গত বছর প্রায় অর্ধেকে নেমে এসেছে। করোনার প্রকোপে আয় কমে যাওয়ায় ব্যাংকে আমানত রাখতে পারেননি অনেকে; আবার কেউ কেউ আমানত ভেঙে ফেলেছেন।

এসবের প্রভাবে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ব্যাংকে রাখা তাদের সঞ্চয় কমে গেছে প্রায় ৪৫ শতাংশ। তবে অ্যাকাউন্ট সংখ্যা ৭ শতাংশের বেশি বেড়েছে। এদিকে, ২০১৯ সালের তুলনায় গত বছর সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে সুবিধাভোগী ও বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্ট সংখ্যা ও আমানতের পরিমাণ বেড়েছে। তবে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট সংখ্যা কমলেও বেড়েছে আমানত। এর বাইরে অন্যান্য অ্যাকাউন্টের সংখ্যা ও আমানতের পরিমাণ কমেছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত 'কোয়ার্টারলি রিপোর্ট অন নন-ফ্রিল অ্যাকাউন্টস (অক্টোবর-ডিসেম্বর ২০২০)' প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদেনে দেখা যায়, ২০১৯ সালের তুলনায় গত বছর ১০/৫০/১০০ টাকার অ্যাকাউন্ট (নন-ফ্রিল অ্যাকাউন্ট) সংখ্যা ৯ শতাংশ বাড়লেও আমানতের পরিমাণ ০.৬ শতাংশ কমেছে।

নন-ফ্রিল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহকরা সরকারি ব্যাংকগুলোকেই বেছে নিচ্ছেন। এরমধ্যে অ্যাকাউন্ট সংখ্যা ও আমানতের পরিমাণের দিক থেকে সবার ওপরে আছে সোনালী ব্যাংক।

নন-ফ্রিল অ্যাকাউন্ট প্রসঙ্গে জানতে চাইলে বিআইডিএসের গবেষণা পরিচালক নাজনীন আহমেদ বলেন, করোনার ধাক্কায় অতিদরিদ্রদের আয়ে বড় ধরনের প্রভাব পড়েছে। তবে আসলে ওইসব অ্যাকাউন্ট কতটা আমাদের মতো তারা (দরিদ্ররা) ব্যবহার করেন, সেটাও দেখতে হবে।

অন্যদিকে একই সময়ে সরকার দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তার জন্য সামাজিক কর্মসূচির আওতা এবং পরিমাণ বাড়ায় এ সংক্রান্ত অ্যাকাউন্ট সংখ্যা ও আমানত বেড়েছে বলে তিনি মনে করেন।

নন-ফ্রিল অ্যাকাউন্টগুলোর মধ্যে স্কুল শিক্ষার্থীদের অ্যাকাউন্টও রয়েছে। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ২০২০ সালে ২০১৯ সালের তুলনায় শিক্ষার্থীদের অ্যাকাউন্ট সংখ্যা ৯.৭৯ শতাংশ এবং আমানত ৭.১১ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে দেখা যায়, স্কুল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টগুলো শহরাঞ্চলেই বেশি। অ্যাকাউন্ট সংখ্যা ও আমানতের বেশির ভাগই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সবচেয়ে এগিয়ে আছে ডাচ্‌-বাংলা ব্যাংক।

নন-ফ্রিল অ্যাকাউন্ট প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জনান, সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির বাস্তায়ন, যেমন- সামাজিক সুরক্ষা খাতে সহায়তা, শিক্ষাবৃত্তি, কৃষকদের ভর্তুকি দেওয়া- এসব ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলোর গুরুত্ব আছে। এসব অ্যাকাউন্টের বিপরীতে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ দেওয়ার সুযোগ আছে। জামানতসহ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ ও দেওয়া যায়। সূত্র: যায়যায়দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়