শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৯ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীছড়ির ইউনিয়ন আ.লীগ অফিসের আসবাবপত্র ও ছবি ভাংচুর’র অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আসবাবপত্র ও ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে। ১৬ ফেব্রুয়ারী গভীর রাতে দুল্যাতলী ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে জাতির জনক ও মাননীয় প্রধান মন্ত্রীর ছবি সহ আসবাবপত্র ভাংচুর করেছে বলে অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক।

এ বিষয়ে লক্ষ্মীছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূণ কবীর সাংবাদিকদের জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য ঘটনার আগের দিন দুপুরে হত দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ মাসিক ৩০ কেজি হারে ভিজিডির চাল বিতরণের কার্ড ইস্যুকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে।

  • সর্বশেষ