শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০১ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১ ] হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিলেও শীর্ষস্থানীয় তিন নেতার ওপর থেকে নিষেধাজ্ঞা সরাবে না মার্কিন যুক্তরাষ্ট্র

দেবদুলাল মুন্না: [২] এ তিন শীর্ষ নেতা হচ্ছেন , আনসারুল্লাহ নেতা আবদুল মালিক আল-হাউথি, আব্দুল খালিক বদর আল-দীন আল-হাউথি এবং আবদুল্লাহ ইয়াহিয়া আল-হাকিম। গতকাল শনিবার একথা জানান দেশটির সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি বিøঙ্কেন। খবর সিএনএন ও গার্ডিয়ান।

[৩] হুতি মিলিশিয়াদের আগের নামে সম্বোধন করে বিøঙ্কেন বিবৃতিতে বলেন,এরা তিনজন নিষেধাজ্ঞার অধীনেই থাকছেন। যুক্তরাষ্ট্র হুতিদের কর্মকাÐ গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকবে। সৌদি আরব এবং লোহিত সাগরে যারা হামলা চালিয়েছে তাদের শনাক্ত করে নতুন নিষেধাজ্ঞা দেয়া হবে।

[৪] গৃহযুদ্ধে পর্যুদস্ত ইয়েমেনের রাজধানীসহ কিছু এলাকা হুতিদের দখলে এখনও। হুতিরা শিয়া ইরানের মদদ পায়। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক ক্ষমতার দ্ব›েদ্ব শিয়া ইরান আবার ইয়েমেনের প্রতিবেশী সুন্নি সৌদি আরবের পুরোনো প্রতিদ্ব›দ্বী। এ মুহূর্তে হুতিরাই এখন ইয়েমেনের সবচেয়ে দাপুটে শক্তি। তবে দৃশ্যত তারা সরকারকে উৎখাতের পরিবর্তে চাপে রেখে সুবিধা আদায়ের কৌশল নিয়েছে। মনে করা হচ্ছে, ক্ষমতা দখলের দায় না নিয়ে দেশের নেতাদের নিজেদের করুণার ওপরে রাখতেই এই কৌশল।

[৫] যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সি মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগে হুতিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেন। এই ঘোষণার পর ইয়েমেনকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট হিসাবে বর্ণনা করেছিল জাতিসংঘ। সেখানে ২ কোটি ৪০ লাখ লোকের মধ্যে ৮০ ভাগেরই সহায়তার প্রয়োজন।

  • সর্বশেষ