শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল-জাজিরাকে সেভ করার কৌশল নিয়েছে ডেইলি স্টার, প্রশ্ন নাঈমুল ইসলাম খানের (ভিডিও)

রাশিদ রিয়াজ : নিউজ ২৪ টেলিভিশনের নিউজরুম সংলাপে আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের কাছে তার লেখা কলাম প্রসঙ্গে এ প্রশ্ন তোলেন। তিনি আল-জাজিরার প্রতিবেদনে বাংলাদেশকে মাফিয়া স্টেট হিসেবে অভিহিত করার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশের মানুষ প্রত্যেকেই বুঝি নিরাপত্তাহীনতায় ভোগে, রিয়েলি? নো স্যার। কাতারের ডেমোক্রেসি, বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আল-জাজিরা আন্তর্জাতিক চ্যানেল হয়েও কেনো কোনো প্রতিবেদন করে না সে প্রশ্ন তুলে নাঈমুল ইসলাম খান বলেন আল-জাজিরা কাতার সরকারের স্বার্থই পূরণ করে। তাহলে আমাদের মেধা, ঘাম ও পরিশ্রমে গড়ে ওঠা সাংবাদিকতায় কেনো আল-জাজিরার কাছে নত হতে হবে?

অনুষ্ঠানে অধ্যাপক ড. শফিকুল আলম ভুইয়া বলেন অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগের স্বপক্ষে প্রমাণ দেখতে পাইনি। এটি পলিটিক্যাল প্রপাগাণ্ডা। এই চ্যানেল যুদ্ধপরাধীদের বিচার ও হেফাজতের সমাবেশ নিয়েও রাজনৈতিক পক্ষে অবস্থান নিয়ে প্রতিবেদন করেছে। মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা বলেন আল-জাজিরার প্রতিবেদনে সাংবাদিকতা খুবই দুর্বল ও নিম্ন মানের।

  • সর্বশেষ