শিরোনাম
◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০১:৫৩ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা থেকে নলডাঙ্গায় ভোট দিতে গিয়ে জানলেন তিনি মৃত!

বিপ্লব বিশ্বাস: [২] স্মার্ট আইডি কার্ড থাকা স্বত্বেও ভোট দিতে পারেননি মানিক ইসলাম নামে এক ব্যক্তি। ঢাকা থেকে নিজের বাবাকে ভোট দিতে এসেছিলেন নাটোরের নলডাঙ্গা পৌরসভার বাসিন্দা মানিক ইসলাম। কিন্তু ভোট না দিয়েই তাকে ঢাকা ফিরে যেতে হয়েছে। কারণ, ভোটার তালিকায় তার নাম রয়েছে মৃতদের তালিকায়।

[৩] শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন বিড়ম্বনার সৃষ্টি হয়। ভুক্তভোগী মানিক ইসলাম নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. বাবলু সরদারের ছেলে।

[৪] ঘটনার বিষয়ে মানিক ইসলাম বলেন, ‘আমি বাবাকে ভোট দেওয়ার জন্য কর্মস্থল ঢাকা থেকে শুক্রবার রাতে বাড়িতে এসেছি। দুপুরের দিকে স্মার্ট কার্ড নিয়ে ভোট দিতে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাই। এ সময় স্মার্ট আইডি কার্ড থাকা স্বত্বেও ভোটার তালিকায় আমার নাম ছিল না। ফলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমাকে ফিরিয়ে দেন। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্মার্ট কার্ডটি দেখিয়ে সমস্যার কথা জানালে, তারা মেশিনে পরীক্ষার পর জানান আমি নাকি মৃত। [৪]আমার আক্ষেপ আমি আমার বাবাকে ভোট দিতে পারলাম না।

[৫]’ঘটনার সত্যতা স্বীকার করে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. কিশোয়ার জানান, ওই ব্যক্তির স্মার্ট কার্ডটি থাকলেও ভোটার তালিকায় তার নাম নেই। এজন্য তার ভোট দেওয়ারও কোনো সুযোগ ছিল না। তাকে উপজেলা নির্বাচন অফিস থেকে সংশোধন বা কাগজ নিয়ে ভোটকেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়েছিল।

[৬] নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম বলেন,‘ ভোটার আইডি কার্ড থাকলেই হবে না। ভোটার তালিকায়ও নাম থাকতে হবে। ভোটের পর কার্ডটি সংশোধন করে নেওয়া যাবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ