শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৪:২৫ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীগঞ্জে মধ্যরাতে দুই প্রার্থীর বাকবিতন্ডা ও সংঘর্ষে আহত ২

ডেস্ক রিপোর্ট: নবীগঞ্জে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শহরের ৪ নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মুখোমুখি বাক বিতন্ডায় বিএনপি কর্মী শফিক চৌধুরী এবং ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলাম রুবেল গুরুতর আহত হয়। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল রাহেল চৌধুরীর গাড়ি ভাংচুরের অভিযোগ উঠে। মানবজমিন

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী তার উপর অতর্কিত হামলার অভিযোগ করেন। মধ্যরাতের উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে দুই প্রার্থী সকাল ৮টায় নিজ নিজ ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মধ্য রাতে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে আহত বিএনপি কর্মী সফিক মিয়ার (২২) ভুঁড়ি বের হয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি চরগাঁও গ্রামের মন্নাফ মিয়ার পুত্র।

এ ছাড়া একই গ্রামের জব্বার মিয়ার পুত্র মিজান মিয়া (৩৫), নুর ইসলামের পুত্র নাহিদ মিয়া এবং সুজাপুর গ্রামের ছাত্রলীগ নেতা জাহেদ রুবেলসহ আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার মধ্যরাত সোয়া ১টায় গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এঘটনা ঘটে। শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এনিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল রাহেল চৌধুরী বলেন, বিএনপি প্রার্থী কালো টাকা বিতরণ করে ভোটারদের ভয়ভীতি দেখানোর খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিএনপি প্রার্থীর নির্দেশে তার উপর হামলা এবং গাড়ি ভাংচুর হয়। তাকে বাচাতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। তিনি নেতা কর্মীকে শান্ত থাকার আহবান জানান।

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী জানান, তিনি গয়াহরি গ্রামে রবিন্দ্র দাশ মেলাইর বাড়িতে রাতে সংক্রান্তির দাওয়াতের যান। বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের ভাই শায়েল চৌধুরীর সাথে দেখা হয়। এ সময় তার সাথে কুশল বিনিময় চলাকালে আওয়ামী লীগ প্রার্থী রাহেল চৌধুরী সেখানে পৌছায়। এ সময় তার সমর্থক সফিক মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার পেটের ভুঁড়ি বের হয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় রাহেল তার প্রাইভেট কারটি নিজেই ভাংচুর করেছে। উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে ভোট গ্রহণ চলছে।

  • সর্বশেষ