শিরোনাম
◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে  ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিনিক্স ইন্সুরেন্সের পরিচালক বদরুদ্দোজা মান্নান মারা গেছেন

সালেহ্ বিপ্লব: [২] সাবেক মন্ত্রী মরহুম মেজর জেনারেল (অব.) আব্দুল মান্নান সিদ্দিকীর স্ত্রী বদরুদ্দোজা মান্নান শুক্রবার বেলা ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

[৩] মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই কন্যা, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

[৪] তার মেয়ে ডা. মালিহা মান্নান আহমেদ বিশিষ্ট গবেষক ও উদ্যোক্তা। যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ মরহুমার জামাতা।

  • সর্বশেষ