শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিটিভির ৫৬ বছর পূর্তিতে চলছে নানা আয়োজন

মনিরুল ইসলাম: [২] বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন-(বিটিভি) যাত্রা শুরু করেছিল ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর। আজ শুক্রবার উদযাপিত হতে যাচ্ছে বিটিভি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। সাজানো হয়েছে নানা অনুষ্ঠান। সন্ধ্যা ৬ টার সংবাদের পর রাত ৮টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী চলবে লাইভ অনুষ্ঠান জানালেন বিটিভির মহাপরিচালক হারুন-উর-রশীদ। তিনি এ প্রতিবেদককে জানান, যারা বিটিভির প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত ছিলেন তাদের লাইভে আনা হবে। থাকবে, লাইভ সংগীত ও নাচ।

[৩] এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিন প্রচার হচ্ছে বিটিভির আর্কাইভ থেকে নানান অনুষ্ঠান।

[৪] ১৯৬৪ সালে তৎকালীন ঢাকা শহরের ডিআইটি ভবনের নিচতলায় এনইসি করপোরেশন জাপানের সহায়তায় বিটিভি আত্মপ্রকাশ ।

[৫] ১৯৬৭ সালে টেলিভিশন করপোরেশন ও স্বাধীনতা-উত্তর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ টেলিভিশন একটি সরকারি গণমাধ্যমে রূপান্তরিত হয়।

[৬] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটির ক্ষুদ্র পরিসর থেকে রামপুরার বৃহত্তর পরিমন্ডলে টেলিভিশন কেন্দ্র স্থানান্তর করা হয়। সারাদেশের নানা প্রান্তের বিটিভির ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করা হয়ে থাকে।

[৭] ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের একটি নতুন পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপিত হয়। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোয় বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করার কাজ প্রক্রিয়াধীন। ২১ এপ্রিল ২০০৪ থেকে পৃথক চ্যানেলে বিটিভি ওয়ার্ল্ড দেশের সীমানা পেরিয়ে বিশ্বের কাছে উন্মুক্ত হয়।

[৮] জানা যায়, ৫ নভেম্বর ২০১২ থেকে বিটিভির অনুষ্ঠানমালা দর্শকদের জন্য স্যাটেলাইটে ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। প্রতিযোগিতার এ যুগে অসংখ্য স্যাটেলাইট চ্যানেলের ভিড়ে বিটিভি এখনও স্বতন্ত্র। অনুষ্ঠান পরিকল্পনা, নির্মাণ ও সম্প্রচারের প্রতি ক্ষেত্রেই বিটিভি দেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়কে উপজীব্য করে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি নির্মল আনন্দদায়ক বিনোদনমূলক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে।

[৯] ১৯৬৪ সাল থেকে আজ পর্যন্ত বিটিভির অনুষ্ঠান পরিকল্পনা, নির্মাণ, মঞ্চসজ্জা ও সম্প্রচারের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। থাইস্যাট-এর সহায়তায় বিটিভি মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি

[১০] বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি প্রথম স্যাটেলাইট সম্প্রচার শুরু করে। দূরদর্শন-এর ডিটিএইচ প্লাটফর্মের মাধ্যমে ভারতে বিটিভি ওয়ার্ল্ড এর সম্প্রচার হচ্ছে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্র দেড় ঘণ্টা থেকে বর্তমানে ১২ ঘণ্টা সম্প্রচারিত হচ্ছে। খুব দ্রুতই এখানে ১৮ ঘণ্টা সম্প্রচার শুরু হবে এবং পরবর্তীতে ২৪ ঘণ্টা সম্প্রচারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ টেলিভিশন এবার ‘বদলে যাবে বদলে দিবে’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

  • সর্বশেষ