শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের দাবীতে স্মারকলিপি প্রদান

এইচএম দিদার: [২] মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম খান এর কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন।

[৩] রোববার (২০ ডিসেম্বর) বিকালে স্মারকলিপি প্রদান করা হয়। এতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বঙ্গবন্ধু মঞ্চ দ্রুত উদ্ধারের দাবী জানানো হয়।

[৪] জানা যায়, বর্তমানে ২৫ শতক জায়গার উপর নির্মিতি দ্বিতল ভবনের ক্রয়সূতে মালিক সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মোশাররফ হোসেন। এই স্থানে ১৯৭৩ সালের এপ্রিলের ৪ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মঞ্চে দাঁড়িয়ে বিশাল জনসমুদ্রে ভাষণ দেওয়ার পর ' বঙ্গবন্ধু মঞ্চ' নামে নামকরণ করা হয় কিন্তু কালের পরিক্রমায় এই স্মৃতিবিজড়িত স্থান এখন বেহাত হয়েছে।

[৫] উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান জানান, বর্তমান সরকার বঙ্গবন্ধু'র স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সমূহ উদ্ধারের পদক্ষেপ গ্রহণ করেছে। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়