শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরাট কোহলিকে ব্রেট লি, তোমার সন্তান খেলবে অস্ট্রেলিয়ার হয়ে

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মজায় মেতেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। তিনি প্রশ্ন ছুড়েছেন কোহলির সন্তান যদি ভবিষ্যতে ক্রিকেটার হয় তাহলে কোন দেশের হয়ে খেলবে? ক্রিকেটার না হলে বিরাটের সন্তান কোন দেশের প্রতিনিধিত্ব করবে? কোহলি দম্পতির সন্তান এখনও ভূমিষ্ঠ হয়নি। নতুন বছরের শুরুতেই বিরাট-আনুশকার জীবনে আসবে নতুন অতিথি। স্বাভাবিকভাবেই সন্তান ভারতের নাগরিক হবে।

[৩] কিন্তু এই সহজ বিষয়টা মজার ছলে জটিল করে তুলেছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। আসলে তিনি চান কোহলির সন্তান অস্ট্রেলিয়ায় জন্ম নিলে বেশ হয়, তাহলে জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক হবে কোহলির সন্তান। আর তাহলে সে যদি ক্রিকেটার হয় ভবিষ্যতে তাহলে সে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে।

[৪] অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিবারাতের টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট কোহলি। সন্তানের জন্মের সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে চান ভারত অধিনায়ক।

[৫] মজা করে লি বলেছেন, তোমার যদি এই প্রস্তাবটা ভালো লাগে তাহলে ভেবে দেখতে পারো। তোমার সন্তান অস্ট্রেলিয়ায় জন্ম নিতে পারে। আমরা তাকে সাদরে বরণ করে নেবো। তোমার যদি ছোট্ট একটি মেয়ে হয় ,তাহলেও দারুণ হবে। তোমার ছোট্ট ছেলে হলেও বেশ হবে। সে ভবিষ্যতে ব্যাগি গ্রিন পরতে পারবে। - জি নিউজ/ আজকাল/ বিডিপ্রতিদিন

  • সর্বশেষ