শিরোনাম
◈ শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ আমদানি বাড়ায় ১১ মাসে বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি ◈ কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই, ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম ◈ ইরানে হামলায় পশ্চিমাদের প্রকাশ্য উসকানি ছিল, অভিযোগ রাশিয়ার ◈ বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন, স্থাপন করা হয়েছে ৩টি উদ্ধার ক্যাম্প ◈ বিশ্বকাপে ফুটবল ভক্তদের কাণ্ড! ম্যাচের আগে ভিডিও দেখতেই লাখ ডলার আয় ইনফ্লুয়েন্সারের ◈ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জোরদার, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ◈ আকাশসীমাকে অভেদ্য করতে ‘স্টিল ডোম’, ২৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা এরদোয়ানের ◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদেরকে দুর্নীতির বরপুত্র করেছে: সৈয়দ মুহম্মদ ইবরাহিম

শাহানুজ্জামান টিটু: [২] বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেছেন, বর্তমান অগণতান্ত্রিক অনির্বাচিত জনস্বার্থবিরোধী সরকারকে বিদায় করতে না পারলে, এই জাতি ও দেশকে একতাবদ্ধ করা যাবে না। দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম গতি পাবে না।

[৩] মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, বিদেশি শক্তির উপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকা এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে না পারলে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। ক্রমান্বয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যদের হাতে জিম্মি হয়ে যাবে।

[৪] খালেদা জিয়া এবং বিএনপি প্রসঙ্গে ২০দলীয় জোটের এই নেতা বলেন, গত আট বছর যাবত বাংলাদেশ কল্যাণ পার্টি ২০ দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে রাজনৈতিক ময়দানে চলমান। সেই ২০ দলীয় জোটের নেত্রী বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ অবস্থায় দিন পার করছেন। আমি দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি সম্মান জানাচ্ছি, তার সুচিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের নিকট আবেদন জানাচ্ছি।

[৫] তিনি বলেন, ২০০৭-০৮ সালে জনগণের মনে আশা জাগানিয়া একটি প্রতিশ্রুতি নিয়ে ব্যতিক্রমধর্মী একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। কিন্তু দেশি-বিদেশি চাপ বা প্রলোভনের মুখে তারা তাদের লক্ষ্যবস্তুতে অটল থাকতে পারেনি। তারা যে বিশ্বাস ভঙ্গ করেছে এবং ব্যর্থ হয়েছে, তার মাশুল জাতি গত ১২ বছর যাবত দিয়ে যাচ্ছে। বিগত ১২ বছরের চেষ্টায় বা অপচেষ্টায় বা অবহেলায় বর্তমান রাজনৈতিক সরকার বাংলাদেশের দীর্ঘস্থায়ী ক্ষতি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়