শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: ঔদ্ধত্যের প্রতিবাদে আমি আমার এলাকায় এলাকবাসীর উদ্যোগে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাবো

আশরাফুল আলম খোকন: আমি আমার এলাকায় এলাকবাসীর উদ্যোগে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাবো। এর আগে অবশ্যই যথাযতো কর্তৃপক্ষের অনুমতি নেবো। তাদের ঔদ্ধত্যের বিরুদ্ধে এটাই আমার প্রতিবাদ। এই ভাস্কর্য দেখে ভবিষ্যৎ প্রজন্ম দেখবে, জানবে, শিখবে এই দেশের জন্ম ইতিহাসের কথা। এই সুন্দর দেশটির ভবিষ্যৎ প্রজন্মের জানার সুযোগের জন্য রেখে যেতে হবে, কারা কারা এই দেশের জন্য সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, ভাষার জন্য কারা জীবন দিয়েছেন। ক্ষুদিরাম, তিতুমীর, সূর্যসেন, প্রীতিলতা সবাই থাকবে এই ভাস্কর্যে। শের এ বাংলা, সোহরাওয়ার্দী, ভাসানীর অবদানও থাকবে এই ভাস্কর্যে। থাকবে দেশের মুক্তিযোদ্ধাদের বীরত্বমাখা ইতিহাসের কথা।

যারা ভাস্কর্যবিরোধী কথা বলেন তাদের পূর্ব পুরুষদের বেঈমান মীরজাফর, রাজাকারদের জায়গা এই ভাস্কর্যে হবে না। কারণ তাদের আদর্শের গুরুরা ব্রিটিশ পাকিস্তানিদের দালালি করেছে, এই দেশের মানুষের সাথে বেঈমানী করেছে। এই দেশের জন্য তাদের কোনো অবদান নেই। তারা কিন্তু দুদিন পর বলবে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ভাঙতে হবে। আগেও এসব কথা ওরা বলেছে। ভুলে গেলে চলবে না এই দেশের ইতিহাস অসাম্প্রদায়িকতার ইতিহাস। ওই ইতিহাস কেউ পরিবর্তন করতে চাইলে এর পরিণামও একাত্তর সালের মতোই নির্ধারিত। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়