শিরোনাম
◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ১৯ কর্মকর্তার বদলি

আহমেদ শামীম: [২] বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

[৩] সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে স্পেশাল প্রোটেকশন ব্যাটেলিয়ানের (এসপিবিএন) ডিআইজি নিশারুল আরিফকে। সূত্র: যুগান্তর

[৪] সিআইডির পুলিশ সুপার মো. মোশাররফ হোছাইনকে রাজশাহীর পুলিশ অ্যাকাডেমিতে, র‌্যাবের পরিচালক কাইয়ুমুজ্জামান খানকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, সিআইডির শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র‌্যাবের পরিচালক, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়াউদ্দিনকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দফতরের এআইজি এমএ জলিলকে শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

[৫] পুলিশ সদর দফতরের এআইজি তানভীর মমতাজকে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, অ্যান্টি টেরোরিজম ইউনিটটের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের এআইজি মো. কামরুজ্জামানকে নৌ-পুলিশের চাঁদপুরের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার সুনন্দা রায়কে পুলিশ সদর দফতরের এআইজি, শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলামকে পুলিশ সদর দফতরের এআইজি, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ শরিফুর রহমানকে নৌ-পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের এআইজি নেছার উদ্দিন আহমেদকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার, এসপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা হোসেনকে ময়মনসিংহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়াকে নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সালমা সৈয়দ পলিকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার এবং পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

[৬] প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ