শিরোনাম
◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি ◈ ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার নায়িকা ববির কথিত স্বামী ◈ নারায়ণগঞ্জে রিসোর্টকাণ্ডের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে সঙ্গী কতজন, যা জানাগেল ◈ কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়? ◈ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যেসব দল বাদ গেল ◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলীতে এক ব্যক্তির লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

কাওসার হামিদ: [২] বরগুনার তালতলীতে পরিত্যক্ত নালা থেকে আলী আকবর(৫৮)নামের এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

[৩] শনিবার (০৩ অক্টোবর) উপজেলার বগীহাট এলাকার নিহত ব্যক্তির নিজ বাড়ির পরিত্যক্ত ছোট নালা থেকে উদ্ধার করা হয়। নিহত আলী আকবর তালুকদার বগীরহাট এলাকার মৃত্যু আজিম উদ্দিন তালুকদারের ছেলে।

[৪] পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত নিহত আলী আকবর (৫৮) রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়। সকালে উঠে দেখে তার রুমে তালা দেওয়া। এরপরে অনেক খোঁজাখুজি করার পরে পাশের বাড়ির লোকজন বাগানের পরিত্যক্ত ছোট নালায় তার লাশ ভাসতে দেখে তার পরিবারকে ও পরে পুলিশকে খবর দেন।

[৫] পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় পড়নের কাপড় ছেড়া পাওয়া গেছে । সেই ছেড়া কাপড় দিয়ে তার গলায় পেছানো দেখা যায়। পুলিশ বলছে তার মুখসহ শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে হত্যার পর কে বা কারা তাকে ফেলে রেখে গেছে। পরিবারের দাবি তাকে কেউ হত্যা করে ফেলা রাখা হয়েছে।

[৬] নিহত আলী আকবর এর ছেলে মো.ইলিয়াস বলেন, আমার বাবা প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়। এর পরে রাতে কে বা কারা ডেকে নিয়ে হত্যা করে নালায় ফেলে রেখে গেছে জানিনা।

[৭] তবে আমাদের ধারণা আমার সৎ মা ছিলো ও তার বর্তমান স্বামী তারা এই হত্যার সাথে জড়িত থাকতে পারে। বাবার রুমের লাইট খুলে রেখে রাখা হয়েছে ও সাথে থাকা বিভিন্ন তালার চাবি নিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি আরও বলেন আমার বাবা ব্যবসায় করতো। ব্যবসার সুবাধে অনেকে কাছে টাকা পয়সা পাইবে। হয়তো বা তারাই এই কাজ করেছে।

[৮] তালতলী থানায়র অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন,খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আলী আকবর এর শরীরের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চললে। হত্যার সঠিক রহস্য বের করার জন্য তদন্ত চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়