শিরোনাম
◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণীকে প্রকাশ্যে যৌন হয়রানি করে ভিডিও ধারণ

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় এক তরুণীকে প্রকাশ্যে যৌন হয়রানি করে এর ভিডিও ধারণ করেছে দুর্বৃত্তরা। এ সময় তরুণীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’ নামের ফেসবুক পেজে ভিডিওটি (অস্পষ্ট করে) পোস্ট করলে, কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া থেকে পরিচালিত ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’ পেজে বলা হয়, ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের কাশবনে ঘুরতে যায় বলে জানা গেছে। তরুণীকে যৌন হয়রানিতে প্রধান অভিযুক্ত যুবক ছয়বাড়িয়া এলাকার ধন মিয়ার ছেলে রাহিম।

ভিডিওটি পুলিশের দৃষ্টিতে এসেছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, জড়িতদের চিহ্নিত করে ধরার কাজ চলছে।

এক মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরা এক তরুণীকে ঘিরে রেখেছে তিন-চারজন বখাটে। তরুণীর হাতব্যাগ থেকে এক বখাটে টাকা ছিনিয়ে নেয়। অন্যরা বলতে থাকে, তাঁকে বাসায় যাওয়ার ভাড়া যেন দিয়ে দেওয়া হয়। টাকা ছিনিয়ে নেওয়া বখাটের পায়ে ধরে তরুণী ‘আপনারা আমার ভাই’ বলে আকুতি করেন। একপর্যায় টাকা নেওয়া বখাটে বোরকা সরিয়ে তরুণীর মুখে চুমু খেতে থাকে ও গালাগাল করে।

উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডমিন বিবর্ধন রায় ইমন বলেন, ‘মঙ্গলবার রাতে ভিডিওটি আমাদের হাতে আসে। কিন্তু মেয়েটির চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল বলে আমরা সেটা গ্রুপে অ্যাপ্রুভ করিনি। এ ছাড়া ঘটনাটি কোথাকার কিংবা কবের, এসব বিষয়ও মাথায় রাখা হয়। একপর্যায় ভিডিও পাঠানো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়। ওই ব্যক্তি জানান, তিনি পরিচিত একজনের কাছ থেকে পেয়েছেন। মূলত ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় ভিডিওটি প্রকাশ পেয়ে যায়।’

বিবর্ধন রায় জানান, তরুণীর চেহারা অস্পষ্ট করে ভিডিওটি বুধবার পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যাওয়া ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তি ফেসবুকভিত্তিক একটি সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। তবে সংগঠনটির সঙ্গে জড়িতরা বলছেন, তাকে আরো আগেই অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্র- কালেরকণ্ঠ

  • সর্বশেষ