শিরোনাম
◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা ◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদ খুঁজতে বিড়ম্বনায় চাঁদ দেখা কমিটি

ডেস্ক রিপোর্ট : জাতীয় চাঁদ দেখা কমিটি হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাসের চাঁদ দেখতে সভায় বসে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মুহররম মাসের চাঁদ দেখতে সভায় বসে কমিটি। তবে চাঁদ দেখার খবর আসে রাত সাড়ে ১০টার পর। চাঁদে দেখার খবরের দেরি হওয়ায় বিপদে পড়ে দেশের সংবাদপত্রগুলো। সংবাদপত্রের প্রিন্টার্স লাইনে হিজরি তারিখ উপস্থাপন করা হয়, তবে চাঁদের খবর না পাওয়া পত্রিকা ছাপতে পারছিল না দেশের সংবাদপত্রগুলো। তবে মেঘের কারণে এ বিলম্ব হয়েছে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি।

অবশ্য অবশেষে চাঁদ দেখা গিয়েছে। কমিটি জানিয়েছে, আগামীকাল ২১ আগস্ট শুক্রবার থেকে পবিত্র মুহররম মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৩০ আগস্ট রবিবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, মেঘের কারণে চাঁদ দেখার খবর দিতে বিলম্ব হয়েছে। সন্ধ্যায় হুট করেই মেঘ থাকায় চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। পরবর্তীতে সুনামগঞ্জ থেকে চাঁদ দেখার খবর আসে। সেটি যাচাই করতে গিয়ে সময় বেশি লাগায় ঘোষণা করতে দেরি হয়েছে।
চাঁদ দেখা কমিটির সভার সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ,বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক ড. মো. আবদুল মান্নান, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ।

প্রসঙ্গত, দশই মুহররম পবিত্র আশুরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের একটি দিন। হিজরির সাল অনুসারে ১০ মুহররম কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি সারাবিশ্বে মুসলমানরা পালন করেন। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় আশুরা। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। অন্যদিকে মুহররম হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস। চাঁদ দেখা যাওয়া শুক্রবার হিজরি নতুন বছর শুরু হতে যাচ্ছে।বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ