শিরোনাম
◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘যুগ্ম সচিব’ পরিচয়ে রাজউকের প্লট দেয়ার আশ্বা‌সে টাকা আত্মসাৎকারী গ্রেপ্তার

সুজন কৈরী : [২] জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব’ পরিচয় দিয়ে, রাজউকের ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেবার মিথ্যা আশ্বাস দিয়ে টাকা আত্মসা‌তের অ‌ভি‌যোগে মোঃ আবুল কালাম আজাদ (৫৫) না‌মের একজনকে গ্রেপ্তার ক‌রে‌ছে সিআইডির ইকোনমিক শাখা।

‌[৩] বুধবার পল্টন থেকে হাইর্কোটগামী রাস্তা থেকে মোটর সাইকেলে পালানোর সময় তা‌কে গ্রেপ্তার করা হয়।

[৪] সিআই‌ডি জানায়, রাজউকের আওতাধীন ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেবার মিথ্যা আশ্বা‌সে প্রাইম ব্যাংকের বাসাবো শাখার সাবেক ম্যানাজার নুর মোহাম্মদ হাওলাদারের কাছে থেকে দুই দফায় নগদ সা‌ড়ে ৩ লাখ টাকা প্রতরণার মাধ্য‌মে হা‌তি‌য়ে নেন। গ্রেপ্তার আজাদ কৌশলে সা‌বেক ব্যাংক কর্মকর্তার প্লট পাওয়ার আবেদনসহ সমস্ত কাগজপত্র তার নিজের কাছে রাখতেন এবং প্লটের আবেদন মঞ্জুর হওয়ার কথা বলে বাদীর কাছ থেকে ব্যাংকের ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে আবারও দুই দফায় ৬ লাখ ৩০ হাজার ৭০০ টাকা প্রতরণার মাধ্য‌মে হা‌তি‌য়ে নেন।

[৫] এ ঘটনায় প্রাইম ব্যাংকের বাসাবো শাখার সাবেক ম্যানাজার নুর মোহাম্মদ হাওলাদার বা‌দি হ‌য়ে সবুজবাগ থানায় মামলা ক‌রে‌ছেন।
‌সিআই‌ডির ই‌কো‌নো‌মিক ক্রাইম ইউ‌নি‌টের বি‌শেষ পু‌লিশ সুপার মোস্তফা কামাল ব‌লেন, গ্রেপ্তার আজাদ প্রতারণা কর‌তে ভুয়া জাতীয় প‌রিচয়পত্র তৈ‌রি ক‌রেন। তার প্রকৃত ঠিকানা মু‌ন্সিগ‌ঞ্জের সিরাজ‌দিখা‌নের কাঁঠালতলী হ‌লেও তি‌নি এনআই‌ডি‌তে নারায়ণগ‌ঞ্জের শাহসুজা রো‌ডের কথা উ‌ল্লেখ ক‌রে‌ছেন।

  • সর্বশেষ