শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমালোচকদের খোঁচা মারলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক : [২] প্রিমিয়ার লিগ, লা লিগা এবং সিরি আ। এ তিনটি লিগকেই অভিজাত কাতারে ফেলেন সবাই। সেরা পাঁচে থাকলেও বুন্ডেস লিগা ও লিগা ওয়ানকে সে অর্থে মূল্যায়ন করেন না সমর্থকরা। অনেকে আবার লিগা ওয়ানকে খোঁচা মেরে ‘কৃষক লিগ’ও বলে থাকেন। আর এ বিষয়টি অবগত খেলোয়াড়দেরও। তাই চ্যাম্পিয়ন্স এ দুই লিগের প্রাধান্যের কারণে সমালোচকদের খোঁচা মারতে ছাড়েননি প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

[৩] লিসবনে আগের দিন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দিয়ে শেষ চারে শেষ দল হিসেবে নাম লেখায় লিগা ওয়ানের দল অলিম্পিক লিঁও। ৩-১ গোলের ব্যবধানের এ জয়ের পর অভিনন্দন জানিয়েছেন এমবাপে। অথচ নিজেদের লিগে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। সিটির বিপক্ষে লিঁওর জয়ের পরই টুইটারে লিগা ওয়ানের সমালোচকদের খোঁচা মেরে এমবাপে লিখেছেন, ‘কৃষক লি’' এরপরই একটি জোকারের ইমো দেন তিনি। পরে লিঁও ক্লাবকে ট্যাগ করে হাততালির ইমো দিয়ে জানিয়েছেন অভিনন্দন।

[৪] শুধু এমবাপেই নয়, ক্লাব লিঁও থেকেও খোঁচা মারা হয়েছে। নিজেদের টুইটারে দলের জয়ের উদযাপনের একটি ছবি আপলোড করে তারা লিখেছে, কোনো কৃষক এখানে নেই।

[৫] মূলত, চ্যাম্পিয়ন দলের সঙ্গে রানার্সআপ দলের পয়েন্টে বিস্তর ফারাক থাকার কারণেই এমন নামকরণ হয়েছে লিগা ওয়ানের। অথচ চলতি মৌসুমে লিগা ওয়ানে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছে লিঁও। সেই দলটি খেলছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এবারই প্রথম দুটি ফরাসি দল শেষ চারে খেলছে।

[৬] সামাজিক মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে এ নিয়ে। এমবাপের পক্ষেই সাফাই গাইছেন সবাই। আর করবেনই না কেন? সেরা তিন লিগ বলতে যাদের বোঝায়, সে তিন লিগের কোনো দলই নেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে। পিএসজি ও লিঁও ছাড়া বাকি দুই দল বুন্ডেস লিগার। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে সেমিফাইনালে উঠেছে আরবি লাইপজিগ। - ডেইলি স্টার

  • সর্বশেষ