শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপখেলা দেখছিলেন যুবক, চোখে বিষ ছুড়ে মারল গোখরো

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাপখেলা দেখার সময় এক গোখরো সাপের ছোড়া বিষ সুমন মিয়া নামের এক যুবকের চোখে পড়ে। এ সময় অস্বস্তি বোধ করলে তিনি দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। বুধবার ( ৫ নভেম্বর ) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল বাজারে এ ঘটনা ঘটেছে। সুমন মিয়া ( ২৭ ) ওই ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার অজুদ মিয়ার ছেলে।

সুমন মিয়া জানান, উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল বাজারে সাপখেলা দেখাচ্ছিলেন এক সাপুড়ে। এ খেলা ঘিরে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। সুমন মিয়া নিজেও সাপখেলা দেখার জন্য সাপুড়ের দেওয়া গোল দাগের বাইরে বসে সাপখেলা দেখাচ্ছিলেন। হঠাৎই একটি বিষধর গোখরো তার মুখ থেকে বিষ ছুড়ে মারে। এ সময় গোখরো সাপের ছোড়া বিষ এসে সুমন মিয়ার বাম চোখে পড়ে। পরে সুমন মিয়ার অস্তিত্ব বোধ হলে তার এক সহযোগীসহ ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা জাহান বলেন, বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমন মিয়া নামের এক যুবক এসেছিলেন।

তার দেওয়া ভাষ্যমতে, সাপুড়ে খেলা দেখানোর সময় একটি সাপ তার চোখে বিষ ছুড়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

  • সর্বশেষ