শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের খ্যাতিমানদের কোভিড-১৯ জয়

ডেস্ক নিউজ: [২] বিশ্বের প্রায় দুই কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ রোগ সোমবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল পর্যন্ত সাত লাখ ২৯ হাজার ৭৬৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই ভাইরাসে সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের শীর্ষ রাজনীতিকসহ খ্যাতিমান তারাকারাও আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠলেও কেউ কেউ ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে।

[৩] হলিউড অভিনেতা মেল গিবসন গত এপ্রিলে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন। সূত্র: বিডি নিউজ ২৪

[৪] কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত ৫ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন, পরদিন তাকে আইসিইউতে নেওয়া হয়। জনসনকে ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল। সুস্থ হওয়ার পর প্রাণরক্ষার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি।

[৫] চীনে প্রাদুর্ভাবের শুরু থেকেই করোনাভাইরাসকে ‍পাত্তা না দেওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো নিজেই এই ভাইরাসে আক্রান্ত হন। তিনি সুস্থ হয়ে উঠলেও গত ৩০ জুলাই তার স্ত্রী মিশেল বোলসোনারোর আক্রান্ত হওয়ার খবর আসে।

[৬] ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস গত মার্চে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তার দেহে মৃদু উপসর্গ দেখা গিয়েছিল।

[৭] কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফিয়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত ১২ মার্চ তার সংক্রমিত হওয়ার খবর আসে।

[৮] বলিউড ‍অভিনেতা অমিতাভ বচ্চন, তার ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধিয়া বচ্চন নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

[৯] বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় (পুরুষ) নোভাক জোকোভিচও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত ২৩ জুন তিনি পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার খবর জানান।

[১০] অস্কার জয়ী অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন গত মার্চে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। এ অভিনেতা টুইটারে নিজেদের আক্রান্ত হওয়ার খবর দেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ