শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওসির আহ্বানে সাড়া দিয়ে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামের কোতোয়ালী এলাকাকে মাদকশূন্য করার ঘোষণা দেয় সিএমপি কোতোয়ালী থানা পুলিশ। সেই কর্ম পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামের পাথরঘাটা নজুমিয়া লেইনে মাইকিং করেছিল কোতোয়ালী থানা পুলিশ। মাইকিং করার চারদিনের মধ্যেই তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলেন এলাকাবাসী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম জাহেদ ইসলাম ইমন ওরফে জাকু। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

[৩] এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ' মাদক ব্যবসায়ীদের তথ্য চেয়ে আমরা নজুমিয়া লেইনে মাইকিং করেছিলাম। আমাদের সাথে যোগাযোগের নাম্বার দিয়েছিলাম। সেই মাইকিংয়ের সূত্রেই সোমবার এলাকাবাসী আমাদের জাকুর অবস্থান জানায়। তাদের দেওয়া তথ্যেই গ্রেফতার করা হয় জাকুকে।'

[৪] তিনি জানান, পাথরঘাটা এলাকার মূল মাদক বিক্রেতা হিসেবে পরিচিত এই জাকু। এক সময় ছিনতাইকারী থাকলেও পরে মাদকের ব্যবসায় ঝুঁকে সে। প্রসঙ্গত, চট্টগ্রামের কোতোয়ালী এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দেয় কোতোয়ালী থানা। তারই অংশ হিসেবে থানাকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়। ৭৮ টি মসজিদে মাদকবিরোধী খুতবা দেওয়া হয়। প্রতিটি মসজিদের সামনে মাদকের তথ্য চেয়ে ব্যানার টানানো হয়। এলাকায় এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি সংগ্রহ করা হচ্ছে মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের তালিকাও। সবশেষে সাঁড়াশি অভিযান চালানো হবে।

  • সর্বশেষ