শিরোনাম
◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দরবনে দস্যুতায় অভিযোগে ঠিকাদার আটক

মিনহাজুল আবেদীন : [২] সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও দস্যুদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুহিন নামে সাতক্ষীরা শহরের এক ঠিকাদারকে আটক করেছে পুলিশ। বাংলানিউজ

[৩] তিনি পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপার ভাগ্নে বলে জানা গেছে। মঙ্গলবার তাকে আটক করা হয়। প্রিয়. কম

[৪] সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, সুন্দরবনে দস্যুবৃত্তি ও মুক্তিপণের টাকা লেনদেনে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তুহিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জাগোনিউজ

  • সর্বশেষ