শিরোনাম
◈ রিয়ালের জয়রথ থামিয়ে বের্নাবেউয়ে আলাভেসের ইতিহাস ◈ বি‌শ্বের যেখা‌নেই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎস তৈ‌রি হোক, পাল্টা জবাব দেওয়া হ‌বে ◈ মেসির সম্মতি, রোনাল্ডোর অপেক্ষায় তেভেজের বিদায়ী ম্যাচ! ২০ ডিসেম্বর কি একই দলে দেখা যাবে দুই মহাতারকাকে? ◈ ৭৩ কোটি টাকার দেনা, আই লিগ থেকে সরে দাঁড়াল কলকাতা মহমেডান ◈ ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন! ◈ আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন, গোপালগঞ্জে সড়কে ব্যারিকেড ও যান চলাচল বন্ধ ◈ সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রীসহ আটক ৩ ◈ ২৭ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহত ৫৩ ◈ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া ◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন?

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবীদের ওপর ক্ষুব্ধ খালেদা জিয়া

মহসীন কবির : [২] আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে না পারায় আইনজীবীদের ওপর ক্ষুব্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি স্বীকার না করলেও মামলা নিয়ে বেগম জিয়ার হতাশা প্রকাশ করার কথা জানিয়েছেন আইনজীবীরা।সময় টিভি

[৩] বেগম জিয়ার আইনজীবী প্যানেলের সিনিয়র সদস্য খন্দকার মাহবুব হোসেন বলেন, অভিজ্ঞ আইনজীবীদের দায়িত্ব না দেয়া, মামলা পরিচালনায় সমন্বয়হীনতা ছিলো। এ কারণেই হয়ত নেত্রী ক্ষুব্ধ। দুদক আইনজীবী বলছেন, মামলা পরিচালনার অনেক ক্ষেত্রে তার আইনজীবীদের পদক্ষেপ রহস্যজনক ছিলো।

[৪] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা প্যানেলে রয়েছেন অর্ধশতাধিক আইনজীবী। এ প্যানেলের আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতা ও অন্তর্কোন্দল ছিলো ওপেন-সিক্রেট।

[৫] সরকারি সিদ্ধান্তে মুক্তির পর আইনজীবীদের ব্যর্থতায় বেগম জিয়া ক্ষুব্ধ বলে জানা গেছে। এরইমধ্যে একজন আইনজীবী তার সঙ্গে দেখা করার পর বিষয়টি সামনে এসেছে। আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, মামলা নিয়ে হতাশা প্রকাশ করেছেন নেত্রী। যদিও আইনজীবীদের ওপর ক্ষুব্ধতার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

[৬] আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, অপরাধ না করেও দুই বছর জেলে ছিলেন-এটা নিয়েও তিনি হতাশা প্রকাশ করেছেন। অনেক দুঃখ ও হতাশার কথা বলেছেন।

[৭] আইনজীবী প্যানেলের সিনিয়র সদস্য খন্দকার মাহবুব হোসেন বলছেন ভিন্ন কথা। তিনি জানান, মামলা নিয়ে হতাশ নন নেত্রী। তবে মামলা পরিচালনায় সমন্বয়হীনতায় হয়ত ক্ষুব্ধ। সিনিয়রদের বাদ দিয়ে বিশেষ কোনো ব্যক্তিকে মামলার দায়িত্ব দিয়েছিলেন, সেটা নিয়েই একটু হতাশায় ছিলেন।

[৮] দুদক আইনজীবীও বলছেন, মামলা পরিচালনার অনেক ক্ষেত্রে তার আইনজীবীদের পদক্ষেপ রহস্যজনক ছিলো। দুদক আইনজীবী অ্যাড. খুরশীদ আলম বলেন, দেড় বছরেও তার আইনজীবীরা কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না তা আমাদের জানা নেই। আইনি প্রক্রিয়া ও রাজনৈতিকভাবে মুক্ত করতে ব্যর্থ হওয়ায় সবশেষ পরিবারের আবেদনে মানবিক দিক বিবেচনায় গত ২৫ মার্চ বেগম জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার।

  • সর্বশেষ