শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে পুলিশ কনস্টেবলের মৃত্যু

মহসীন কবির : [২] বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে সোহেল মাহমুদ (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) রাত সোয়া ১২টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলানিউজ

[৩] সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং ও ওয়েলফেয়ার শাখায় কর্মরত ছিলেন, তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায়।

[৪] বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মৃত পুলিশ কনেস্টেবলের শ্বাসকষ্ট ও ডায়বেটিক এর সমস্যা ছিলো আগে থেকেই। তিনি অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যাবে না।

[৫] হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, উপসর্গ নিয়ে ভর্তি হলেও এখনো করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মৃত ওই পুলিশ সদস্যর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

[৬] এদিকে বুধবার বরিশাল জেলায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে শেবাচিম হাসপাতালের ১ জন চিকিৎসক, একজন নার্স, সিভিল সার্জন কার্যালয়ের একজন নার্স ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য রয়েছেন। এ নিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯৪ জন।

  • সর্বশেষ