শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএমপির যুগ্ম কমিশনানের নেতৃত্বে আক্রান্তদের দেখতে হাসপাতাল পরিদর্শন

মাসুদ আলম : [২]পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করে যাচ্ছেন।

[৩] তাদের নির্দেশনায় ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তাগণ সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, তাঁদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সদা তৎপর রয়েছেন।

[৪] শনিবার ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন্স) মোঃ মনির হোসেনের নেতৃত্বে পরিদর্শন দল ইমপালস্ হসপিটাল, উত্তরা পুলিশ লাইন্স, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও পল্লবী থানা ভবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান।

[৫]এ সময় ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেন, ট্রান্সন্যাশনাল-অর্গানাইজড ক্রাইমের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ক্রাইম-২) এ জেড এম তৈমুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(আইএডি) ও প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার এম রাকিবুল হাসান ভূঞা তারু সঙ্গে পরিদর্শন করেন। তারা করোনা আক্রান্ত প্রতিটি পুলিশ সদস্যকে সরেজমিন পরিদর্শন করেন, তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং আক্রান্তদের চিকিৎসা সেবাসহ নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

[৬]পরিদর্শন টিমের প্রধান মোঃ মনির হোসেন বলেন, এসব প্রতিষ্ঠানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা বড় কোন অসুবিধা ছাড়াই ভাল আছেন। তাদের মধ্যে কিছু ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে এবং তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল যথেষ্ট চাঙ্গা রয়েছে। আমরা তাদের কাছে ডিএমপি কমিশনারের বার্তা এবং তাদের কল্যাণে আইজিপি কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে তথ্য পৌঁছে দিয়েছি।

[৭]বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে জনগনের পাশে ছিলেন পুলিশের সদস্যরা। জনগনকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়