শিরোনাম
◈ সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিএমপিতে ৭ কর্মকর্তার রদবদল, অবিলম্বে কার্যকর ◈ ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী ‎সালাহউদ্দিন আহমদ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৬৩ জনের ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ, ইরানের একাধিক শর্তে বাড়ছে উত্তাপ ◈ কীসের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ◈ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী ◈ সম্পর্ক স্বাভাবিকের চেষ্টার মধ্যে ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, বাংলাদেশে আসার আগে করেছেন চীন সফর ◈ ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৪

ইমরুল শাহেদ : [২] আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর গার্দেজে একটি সেনা আদালত ভবনের কাছে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। রাজধানী কাবুলের একটি প্রসূতি হাসপাতালে অজ্ঞাতনামা বন্দুকধারীর হামলার একদিন পর এ ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া, ডেইলি সাবাহ

[৩] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারকি আরিয়ান বলেছেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ। বিস্ফোরণে অনেক বেসামরিক লোক হতাহত হয়েছেন। পাকটিয়া প্রদেশের সেনা মুখপাত্র ইমল খান মোমান্দ বলেছেন, বিস্ফোরিত ট্রাকটিতে বিস্ফোরকে পূর্ণ ছিল।

[৪] এই বিস্ফোরণের দায়িত্ব তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেননি। আরিয়ান অবশ্য এজন্য হাক্কানি নেটওয়ার্ককে দায়ি করেছেন। তারা হলো তালেবান ও পাকিস্তানভিত্তিক লস্করে তৈয়বার মিত্র। এরা কখনো প্রকাশ্যে হামলার কথা স্বীকার করে না।

[৫] কাবুলে প্রসূতি হাসপাতালে মঙ্গলবারের হামলায় একজন মহিলা ও একজন নবজাতকসহ ২৪ জন নিহত হয়। একইদিন পূর্ব নানগারের একটি গোরস্থানে আইএস হামলায় নিহত হয়েছে ৩২ জন।

[৬] প্রেসিডেন্ট আশরাফ গণি ইতোমধ্যেই সেনা বাহিনীকে আত্মরক্ষামূলক না থেকে সেনা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার মধ্যে এসব হামলা আফগান বাহিনীকেই মোকাবেলা করতে হচ্ছে। তালেবানদের সঙ্গে এখনো সমঝোতার চেষ্টা করছে দেশটি।

[৭] তালেবানরা এ হামলার দায় অস্বীকার করেছে। কিন্তু আফগান সরকার সন্ত্রাসী হামলার পরিবেশ জাগরুক রাখার জন্য তাদেরকেই দোষারোপ করছে। এসব হামলার কারণেই বিদ্রোহী গ্রুপ ও আফগান সরকারকে মুখোমুখি বসানোর মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়