শিরোনাম
◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিনটি পিস্তল ও ম্যাগজিনের গুলিসহ সিরাজগঞ্জে এক যুবক আটক

রেজাউল করিম .সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] শুক্রবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

[৩] জেলার সলঙ্গা থেকে ৩টি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ লিটন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ।

[৪] আটককৃত লিটন হোসেন মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

[৫] সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

[৬] এসময় মেহেরপুর থেকে আসার লিটন হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। এঘটনায় সলঙ্গায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ