শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাসে প্রথমবার, পাকিস্তান এয়ারফোর্সের পাইলট পদে নিযুক্ত হলেন এক হিন্দু যুবক

ইয়াসিন আরাফাত : [২] পাকিস্তানের ইতিহাসে প্রথমবার, দেশের এয়ার ফোরসের পাইলট পদে নিযুক্ত করা হয়েছে একজন হিন্দু যুবককে। রাহুল দেব নামের ওই ব্যাক্তিকে পাকিস্তান এয়ারফোরসে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত করা হয়েছে। হিন্দুস্তান টাইমস, এই সময়, কোলকাতা ২৪

[৩] সংবাদসংস্থা এএনআই পাকিস্তানের সংবাদসংস্থার সুত্রের ভিত্তিতে জানিয়েছে, রাহুল দেব সিন্ধ প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকরের বাসিন্দা। সিন্ধ প্রদেশে অনেক হিন্দুদের বসবাস বলেই জানা গিয়েছে।

[৪] অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত সেক্রেটারি রবি দাওয়ানি এই ঘটনায় আনন্দপ্রকাশ করেছেন। তিনি মনে করেন, দেশ যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে নজর দেয় তাহলে এরকম অনেক রাহুল দেব দেশের জন্য কাজ করতে প্রস্তুত।

[৫] তিনি জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন। দেশে ডাক্তারদের মধ্যেও অনেকে হিন্দু কমিউনিটির অংশ। এছাড়াও পাকিস্তানের এয়ারফোর্সের বিভিন্নক্ষেত্রে হিন্দু, শিখ, খ্রিস্টানরা কাজ করছেন। তবে আনুষ্ঠানিকভাবে পাইলট পদে এই প্রথমবার কোনও হিন্দু ব্যাক্তিকে নেয়া হয়েছে। সরকার যদি সংখ্যালঘুদের প্রতি মনোযোগ দেয়, আগামী দিনগুলিতে আরও অনেকে এগিয়ে আসবেন।

  • সর্বশেষ