শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের শাখা লকডাউন

মাসুদ আলম : [২] এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার পর সুনামগঞ্জে ইসলামী ব্যাংকসহ শহরের ইলেক্ট্রি সাপ্লাই রোড লকডাউন করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে ব্যাংকের ২২ কর্মকর্তা কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা লকডাউনের বিষয়টি জানিয়েছেন।

[৩]সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ২৩ এপ্রিল ওই ব্যাংক কর্মকর্তার নমুনা সিলেট পাঠানো হয়। সোমবার রাতে করোনা পরীক্ষার ফলাফলে তার পজেটিভ আসে। পরে ইউএনও ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখা শহরের ইলেক্ট্রি সাপ্লাই রোডের ওই ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসাসহ ওই রোডের সব ক’টি বাড়ি লকডাউন করেন। একইসঙ্গে আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তার সংস্পর্শে যারা এসেছেন এমন ৪ জন ব্যাংক কর্মকর্তার নমুনা সংগ্রহ করে মেডিক্যাল টিম। করোনা আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে আইসোলেশনে আনা হয়েছে। এদিকে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রামের তিন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। সূত্র বাংলাট্রিবিউন

  • সর্বশেষ