শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমোক্রেট পার্টির সিইও পদ থেকে ইস্তফা দিলেন সীমা নন্দা

সালেহ্ বিপ্লব : [২] যুক্তরাষ্ট্রের প্রধান বিরোধী দলটির শীর্ষ প্রশাসনিক পদ ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সীমা নন্দা শনিবার ঘোষণা দেন। তবে এর কারণ জানাননি ৪৮ বছর বয়সী এই আইনজীবী।  পিটিআই, নিউ ইয়র্ক পোস্ট, হিন্দুস্তান টাইমস, ইয়ন, জম্মুলিংকনিউজ

[৩] ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের মধ্যে তিনিই প্রথম এই পদে আসীন হয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালের জুনে।

[৪] ধারণা করা হচ্ছে, এই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাম্পেইনের দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি মেরি বেথ ক্যাহিলের স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০০৪ সালে জন ক্যারির নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনা করেছিলেন।

[৫] শুক্রবার এক টুইটে সীমা বলেন, এমনিতেই দু’বছর পর সিইও হিসেবে আমার দায়িত্বের মেয়াদ শেষ হবে। এ পর্যন্ত যে অবকাঠামো আমরা গড়ে তুলেছি, আমি তার জন্য গর্ববোধ করতে পারি না। তবে কিন্তু প্রাথমিক প্রক্রিয়াটা আমরা চাল করতে পেরেছি, গঠন করেছি একটা টিম।

[৬] তিনি বলেন, আমি গণতন্ত্রের জন্যে লড়াই করে যাবো। কাজ করবো সবক্ষেত্রে ডেমোক্রেটদের বিজয় নিশ্চিত করতে।

  • সর্বশেষ