শিরোনাম
◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিপিই-মাস্ক ধুয়ে বিক্রি, একজনকে ২ বছরের জেল

মাসুদ আলম : [২] করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্ক ও হ্যান্ডগ্লভস ধুয়ে পুনরায় বিক্রির দায়ে মনির হোসেন নামে একজনকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

৩] শুক্রবার গভীর রাতে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভাটারা থানার ফাসেরটেক বালুরমাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

[৪] অভিযানে বিপুল পরিমান পিপিই, মাস্ক ও হ্যান্ডগ্লাভস উদ্ধার করা হয়েছে। যেগুলো হাসপাতালসহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ধুয়ে পুনরায় বিক্রি করে আসছিলো চক্রটি।

[৫] সারওয়ার আলম জানান, বর্তমানে মাস্ক, পিপিই ও হ্যান্ডগ্লাভসের প্রচুর চাহিদা রয়েছে। আর এই সুযোগে একটি চক্র জীবন রক্ষাকারী এসব সরঞ্জাম নিয়ে ঘৃণ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ডগ্লাভস বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য স্থান থেকে সংগ্রহ করে ধুয়ে পুনরায় বাজারজাত করে আসছিলো। ফলে ভাইরাস প্রতিরোধের পরিবর্তে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

  • সর্বশেষ