শিরোনাম
◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইটিংগেল হসপিটালের উদ্বোধন করলেন প্রিন্স উইলিয়াম

ডেস্ক রিপোর্ট : [২] বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অদূরে ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের অভ্যন্তরে প্রাথমিকভাবে পাঁচশো শয্যাবিশিষ্ট নাইটিংগেল হসপিটালের উদ্বোধন করলেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম।
[৩] ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে বেশ আবেগ আপ্লুত হয়ে সারাদেশের এনএইচএস কর্মীদের নিঃস্বার্থ প্রতিশ্রুতির প্রশংসা করেন তিনি।

[৪] কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে তাদের অক্লান্ত পরিশ্রম গোটা জাতির হৃদয় স্পর্শ করেছে বলে মন্তব্য করেন। এসময় প্রিন্স উইলিয়াম হাসপাতালটি স্থাপন ও স্থাপনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, প্রিন্স উইলিয়াম বার্মিংহামের ফুটবল ক্লাব আস্টন ভিলার একজন স্বঘোষিত অনুরাগী।

[৫] বার্মিংহাম মেইলে প্রকাশিত এক সংবাদে জানা যায়, প্রয়োজনে এই হাসপাতালে ১৫০০র অধিক নতুন শয্যা সংযোজন করা হবে। গোটা মীডল্যান্ড জুড়ে ২৩টি হাসাপাতালে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবাদানে চাপ সামলাতে না পারলে এখানে স্থানান্তর করা হবে।

[৬] এইতো কদিন আগে এই পথধরে বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারকাখচিত হোটেল, বিনোদন কেন্দ্র, বিশ্বখ্যাত ব্রান্ড পন্যের বানিজ্য মেলায় আনাগোনা ছিল দেশী-বিদেশী লাখো পর্যটকের। সেই পথ ধরেই কি মৃত্যুর মিছিল? আগের মত রাস্তার পাশে সাইনগুলো দিক নির্দেশনা না দিলেও ঠিকই বলে দিচ্ছে লাশঘর আর হাসপাতালের ঠিকানা।।।

  • সর্বশেষ