শিরোনাম
◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে বিমান চলাচল ৪ মে থেকে শুরু

মুসা আহমেদ: [২] করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ ঘোষণার পর দেশটির বিমান মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, ৩ মে রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হলো। তবে মালবাহী বিমান ও বিশেষ বিমান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ মে থেকে বিমান চলাচল কার্যক্রম পুনরায় শুরু হবে। টাইমস্ অব ইন্ডিয়া

[৩] দেশটির বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে টাইমস্ অব ইন্ডিয়া জানায়, এর আগে লকডাউনের সময়সীমা ১৪ এপ্রিল পর্যন্ত ছিলো। ফলে ১৫ এপ্রিল থেকে বিমান চলাচল স্বাভাবিক হবে ধরে নিয়ে অভ্যন্তরীণ বেশ কিছু ফ্লাইটের বুকিং নেয়া হয়েছিলো। তবে আন্তর্জাতিক রুটের কোন টিকেটের বুকিং নেয়নি কোন বিমান প্রতিষ্ঠান।

[৪] লকডাউনের সিদ্ধান্তে আক্ষেপ নিয়ে বিমান কর্তৃপক্ষ জানায়, ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ও ১৫ এপ্রিল থেকে বিমান চলাচল স্বাভাবিক হবে মনে করে বিমান টিকেট বুকিং দিয়েছিলো যাত্রীরা। লকডাউনের সময়সীমা বাড়ানোয় টিকেটগুলো বাতিল করতে হচ্ছে। ফলে যাত্রীদের রিফান্ড দিতে গিয়ে কোটি কোটি রুপির ক্ষতি গুণতে হচ্ছে বিমান কোম্পানিগুলোকে।

[৫] এদিকে, দেশটির বিমানমন্ত্রী এইচ এস পুরি বলেন, লকডাউনের সময় বাড়ানোর যুক্তিগত কারণও ছিলো। আমরা বুঝেছি, যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন তাদের কতখানি ভোগান্তি হচ্ছে।

  • সর্বশেষ