শিরোনাম
◈ বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়! শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন একা‌ধিক ক্রিকেটার ◈ মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়? ◈ ব্রা‌জি‌লিয়ান ভিনিসিয়ুসকে কিনতে চায় আর্সেনাল, ‌রিয়াল মা‌দ্রিদ চায় ১৬০ মিলিয়ন ইউরো ◈ আজ থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ◈ জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ, অল্পের জন্য রক্ষা পেলেন সদস্যরা ◈ ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া, জানালেন প্রেসিডেন্ট আল-শারা ◈ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা, প্রস্তুত স্পেশাল ফোর্স ◈ গ্যাস সংকটে বন্ধের মুখে কারখানা: রফতানি ও কর্মসংস্থানে চরম বিপর্যয়ের আশঙ্কা ◈ এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় পাকিস্তানের মানুষ ◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের কলঙ্কিত ক্রিকেটারদের উচিত মুদি দোকানের ব্যবসা করা, বললেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান ক্রিকেট। ম্যাচ ফিক্সিংয়ে বিশ্বব্যাপী যাদের বদনাম। প্রতি বছরই পাকিস্তানি ক্রিকেটাররা দুর্নীতিতে জড়িয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড মোহাম্মদ আমিরের মতো দুর্নীতিতে জড়ানো ক্রিকেটারদের পরে সুযোগও দিয়েছে পুনরায় দেশের হয়ে খেলার জন্য। এটা একদমই মেনে নিতে পারেন না সে দেশের কিংবদন্তী ক্রিকেটার রমিজ রাজা। যারা ক্রিকেটে দুর্নীতি করেছে তাদের মুদি দোকান খোলার পরামর্শ দিয়েছেন তিনি।

[৩] রমিজ বলেন, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো এসব কলঙ্কিত ক্রিকেটারদের উচিৎ মুদি দোকান খোলা।

[৪] মোহাম্মদ আমিরকে উদ্দেশ্য করে রমিজ রাজা বলেন, আমার কোনই সন্দেহ নেই যে বড় বড় নামদের পাকিস্তানের হয়ে খেলতে অনুমোদন দিয়েই দেশের ক্রিকেটকে ধ্বংস করা হয়েছে। বর্তমানে দুর্নীতি করে সাজা পাওয়া শেষ করা শারজিল খানকে জাতীয় দলে ফেরানোর আলোচনা বেশ জোরেশোরেই হচ্ছে পাকিস্তানে। কিন্তু এটা মোটেও সমর্থন করেন না রাজা।

এখন আবার শারজিল খানকে দলে ঢোকানোর কথাবার্তা হচ্ছে। এটা মোটেও ভাল কথা নয়, এটা পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করবে। -ডেইলি এক্সপ্রেস

[৫] পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিকেটার রমিজ রাজা মনে করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেশ কিছু বাজে সিদ্ধান্তের কারণে পাকিস্তান ক্রিকেট বেশ ভুগেছে। তার মতে বোর্ডকে দুর্নীতিতে জড়ানো ক্রিকেটারদের বিরুদ্ধে আরো কঠোর হওয়া উচিৎ ছিলো।

[৬] এছাড়া সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণদের দলে ভেড়াতে হবে বলে মনে করেন স¤প্রতি মালিক-হাফিজকে নিয়ে মন্তব্য করে সমালোচিত হওয়া রমিজ। তিনি বলেন, মোহাম্মদ হাফিজ বা শোয়েব মালিকের সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তারা অভিজ্ঞ ক্রিকেটার এবং লম্বা সময় ধরে দেশকে সেবা দিয়েছে। কিন্তু আমি মনে করি এখন নির্বাচকদের সিনিয়রদের সরিয়ে সেখানে তরুণদের এনে গ্রুম করা উচিৎ। -পাকিস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়