শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ডাক্তার ও নার্সদের জন্য ঢাকার অভিজাত হোটেলে ৫৮০ রুম বরাদ্দের প্রস্তাব

মহসীন কবির : [২] করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে থাকার জন্য রাজধানীর ২০ আবাসিক হোটেল ব্যবহার করার প্রস্তাব দেয়া হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ডিবিসি টিভি

প্রস্তাব অনুযায়ী- কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সদস্যরা ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে অবস্থান করবেন। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালের সদস্যরা অবস্থান করবেন হোটেল অবকাশ, জাকারিয়া, রেনেসাঁ, ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন, প্যান প্যাসিফিক সোনারগাঁও, প্যাসিফিক লেক ভিউ এন্ড রিসোর্ট এবং লা মেরিডিয়ানে।

কুয়েত মৈত্রী হাসপাতালের সদস্যরা হোটেল মেফোলিফ ও হোটেল মিলিনায় অবস্থান করবেন। মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানের সদস্যরা থাকবেন গ্র্যান্ড প্রিন্স হোটেল, হোটেল শ্যামলী ও হোটেল ড্রিমল্যাণ্ডে। মহানগর জেনারেল হাসপাতালের সদস্যরা রাজমনি ঈশা খাঁ, ফারস হোটেল এবং হোটেল ৭১ এ থাকবেন। এছাড়া রেলওয়ে জেনারেল হাসপাতালের সদস্যরা হোটেল সাগরিকা, গ্র্যান্ড সারকেল ইন ও শালিমারে থাকবেন।

[৫] এর আগে গতকাল করোনাভাইরাসের এই মহামারীর সময় করোনা ভাইরাস প্রতিরক্ষায় কাজ করা দেশের ডাক্তারও পুলিশদের সহ যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদের জন্য দেশের প্রতিটি ফাইভ স্টার হোটেল সহ উন্নত মানের হোটেলসমূহকে খুলে দেওয়ার একান্ত আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বাংলানিউজ

  • সর্বশেষ