শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় মৃতদের পোড়ানো বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা, [২] মুসলমান ও মানবাধিকার কর্মীদের তীব্র প্রতিবাদ

সিরাজুল ইসলাম: [৩] স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে রোববার বলা হয়েছে, করোনায় যিনিই মারা যাবেন, তার মরদেহ পোড়ানো হবে। এদিনই এ আদেশ কার্যকর হয়। আলজাজিরা

[৪] স্বাস্থ্যমন্ত্রী পাবিথ্রা উয়ানিনাচি বলেন, করোনায় মারা গেছেন বলে সন্দেহ হলেও লাশ পুড়িয়ে ফেলা হবে। ৮০০ থেকে ১২০০ ডিগ্রি সেলিয়িাস তাপমাত্রায় কমপক্ষে ৪৫ মিনিট লাশ পোড়ানো হবে। টাইমস অব ইন্ডিয়া

[৫] দেশটিতে রোববার পর্যন্ত ২০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। মারা গেছে ৭ জন। তাদের তিনজন মুসলিম। তাদের লাশ পুড়িয়ে ফেলে কর্তৃপক্ষ।

[৬] বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে বলা হয়েছে, করোনায় মারা যাওয়া ব্যক্তিকে দাফন বা দাহ করা যাবে। বিবিসি

[৭] অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার পরিচালক বিরাজ পাটনায়ক বলেছেন, এই কঠিন সময়ে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের উচিত সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা। তাদের মধ্যে বিভেদ গভীর করা উচিত নয়। এনডিটিভি

[৮] দেশটির জনসংখ্যার ১০ শতাংশ মুসলমান। করোনার বিস্তার ঠেকাতে দেশজুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। দ্য হিন্দু

  • সর্বশেষ