শিরোনাম
◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা দুর্যোগে এবার স্থগিত হালখাতা উৎসব

আবুল বাশার নূরু : [২] যদিও গ্রাহকদের নিমন্ত্রণের কার্ড ছাপানোর কাজ শেষ করেছেন অনেকেই। দিয়েছেন মুড়ি-মুড়কি'সহ আনুসঙ্গিক উপকরণ সরবরাহের অর্ডারও। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

[৩] বাংলা বর্ষবরণ ও হালখাতা উৎসবকে কেন্দ্র করে অন্যান্য বছর এই সময়ে ভীষণ কর্মব্যস্ত থাকে রাজধানীর তাঁতীবাজার। দোকানের দেয়ালে দেয়ালে লাগে নতুন রং। মুখোশ, ঘুড়ি, একতারা আর রং বেরংয়ের কাগজের ফুলে দোকান সাজাতে ব্যস্ত সময় পার করেন কর্মচারীরা। অথচ করোনা ভাইরাসের কারণে কর্মব্যস্ত তাঁতীবাজারে এখন সুনশান নিরবতা।

[৪] সামাজিক সংক্রমণ রোধে দোকান বন্ধ করে বাজারের প্রবেশমুখে লাগানো হয়েছে তালা। বহিরাগতদের প্রবেশে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, হালখাতা উৎসবের জন্য এক-দেড় মাস আগে থেকে নিমন্ত্রণ কার্ড ছাপানো, আপ্যায়নে মিষ্টান্নের অর্ডারসহ নানা প্রস্তুতি শুরু হয়। এবার বাতিল সব আয়োজন। এ অবস্থায় নতুন বছরের ব্যবসা নিয়েও শঙ্কিত তারা।

[৫] ব্যবসায়ীরা বলেন, আমরা দু’দিন পর যে কিভাবে চলতে পারবো সেটা বুঝতে পারছি না। দোকোনের তালায় জং ধরে গেছে। আমরা মালিক সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি এবার কোনো প্রোগ্রাম করবো না।

সরকারি ঘোষণার পর থেকে বন্ধ রয়েছে শাখারীবাজার, ইসলামপুর, বাংলাবাজার। তবে চালু রয়েছে চালের পাইকারি আড়ত বাবুবাজার। পাইকারি ক্রেতাদের আনাগোনায় সরগরম শ্যামবাজার। তবুও হালখাতা উৎসব করবেন না আড়তদাররা।

[৬] বাবুবাজার মেসার্স তাসলিমা রাইস এজেন্সির সত্ত্বাধিকারী আব্দুর রহিম বলেন, হালখাতা এ বছর নামও নেয়া যাবে না। তবে আমাদের হালখাতার প্রস্তুতি ছিলো।
সূত্র: সময় টিভি

  • সর্বশেষ