শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে কুকুরটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ে। এ কারণে একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। পরে নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

মোহসিন শেখ জানান, পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়।

  • সর্বশেষ