শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মধ্যেই ফুটবলারদের অনুশীলনে যোগ দিতে বলছে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের প্রকোপে যেখানে বাড়ি থেকে বের হওয়ায় বড় চ্যালেঞ্জ। সেখানে খেলাধুলার মূল্য ঠিক কতটুকু? এ কারণেই বিশ্বব্যাপী স্তব্ধ ক্রীড়াঙ্গন। খেলোয়াড়েরা বেকার। লিগসহ সকল প্রতিযোগিতা বন্ধ, বন্ধ অনুশীলন। জীবনের চেয়ে বড় নিশ্চয়ই খেলা নয়। কিন্তু জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ আর অলস বসে থাকতে চাইছে না।

[৩] আজ সোমবার থেকে ম্যানুয়েল নয়্যার-রবার্ট লেবান্ডফস্কিদের নিয়মিত অনুশীলন করার জন্য ডেকেছে বায়ার্ন। গত ১৩ মার্চ থেকে জার্মান বুন্দেসলিগা স্থগিত হয়ে আছে। এর আগে জার্মান ফুটবল লিগ ক্লাবগুলোকে বলেছিল, এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত যেন অনুশীলন বন্ধ থাকে। সেই এপ্রিলের পাঁচ তারিখ চলে এসেছে। তাই বায়ার্নও ঘোষণা দিয়েছে, ছোট ছোট গ্রুপে অনুশীলন চালিয়ে যাও তোমরা।

[৪] আনুষ্ঠানিক এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, ঠিক সময় মতো অনুশীলন শুরু হয়ে যাবে। কিন্তু কোনো দর্শক থাকবে না সেই অনুশীলন দেখার জন্য। ভক্তদের অনুরোধ করা হচ্ছে তারা যেন যথাযথ কর্তৃপক্ষের আদেশ মেনে বাসা থেকে বের না হয়, অনুশীলন দেখতে যেন না আসে। করোনাভাইরাসের বিস্তার রোধে দর্শকদের মাঠে না আসার জন্য বলা হচ্ছে।

[৫] আপাতত আগামী ৩০ এপ্রিলের আগে জার্মান বুন্দেসলিগা শুরু হওয়ার কোনো অবকাশ নেই বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

  • সর্বশেষ