শিরোনাম
◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান ◈ আমি কসম কেটে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি: জাতীয় দল থেকে মেসির অবসর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬৫ হাজার ‘এইচ- ওয়ানবি ওয়ার্ক ভিসা’ অনুমোদন করবে যুক্তরাষ্ট্র

ইয়াসিন আরাফাত : [২] ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দফতর জানিয়েছে যে বিভিন্ন কর্পোরেশন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে অনুরোধ পেয়ে অর্থবছর ২০২১ সালের জন্যে প্রায় ৬৫ হাজার 'এইচ- ওয়ানবি ওয়ার্ক ভিসা' অনুমোদন করতে চলেছে তারা। এনডিটিভি, দ্যা হিন্দু ডট কম, ভিসা গাইড ডট ওয়ার্ল্ড

[৩] ইতোমধ্যে যথাযথভাবে রেজিস্ট্রেশন করা আবেদনগুলোর মধ্যে থেকে ৬৫ হাজার ভিসার আবেদন চূড়ান্ত বলে নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন অভিবাসন দপ্তরের ফেডারেল এজেন্সি (ইউএসসিআইএস)।

[৪] তারা আরও জানিয়েছে, ইউএসসিআইএস প্রাথমিক ভাবে ২০২১ অর্থবছরের জন্যে ওই ভিসা বরাদ্দ করার লক্ষ্যে অনুমতি দিয়েছে এবং সেগুলো পর্যাপ্ত ইলেক্ট্রনিক রেজিস্ট্রেশনও পেয়েছে।

[৫] ইউএসসিআইএস সফল আবেদনকারী এবং তাদের সংস্থাগুলিকে ৩১ মার্চ এর আগেই জানিয়ে দেবে যে তারা 'এইচ- ওয়ানবি ওয়ার্ক ভিসা' হাতে পাওয়ার জন্যে পিটিশন দাখিলের জন্য যোগ্য। সফল রেজিস্ট্রারদের ওই ভিসা হাতে পাওয়ার জন্যে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ জুন।

[৬] এই বছরে যারা নতুন করে 'এইচ- ওয়ানবি ওয়ার্ক ভিসা' পেতে চেয়েছিলো সেই সমস্ত সংস্থাকে বাধ্যতামূলকভাবে ইউএসসিআইএস-এ রেজিস্ট্রার বা নিবন্ধন করতে বলা হয়েছিলো এবং ২০ মার্চ ছিল সেই নিবন্ধনের শেষ তারিখ।

[৭] জানা গেছে, ইউএসসিআইএস একটি মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর এবং উচ্চতর ডিগ্রি অর্জনকারীদের জন্যে অতিরিক্ত ২০,০০০ এইচ- ওয়ানবি ভিসাও দেবে।

[৮] এইচ ওয়ান-বি ভিসার মাধ্যমে সাধারণত অন্য দেশের নাগরিকেরা আমেরিকায় অস্থায়ীভাবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। অভিবাসন ও জাতীয়তা আইন, অধ্যায় ১০১ অনুচ্ছেদ অনুযায়ী, এইচ ওয়ান-বি ভিসার মাধ্যমে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান অন্য দেশের নাগরিককে বিশেষ পেশায় যেমন তথ্য প্রযুক্তি, অর্থ, হিসাব, স্থাপত্য ও প্রকৌশল ইত্যাদি পেশায় কাজ করার সুযোগ দিয়ে থাকে।

[৯] সাধারণত দক্ষ কর্মজীবীর প্রয়োজন হলে অন্য দেশ থেকে কর্মজীবী নিয়োগ দেওয়ার জন্য এই ভিসা দেওয়া হয়ে থাকে। বিভিন্ন নামে এই ভিসা পরিচিত। কারও কাছে এই ভিসা 'টেক ভিসা' আবার কারও কাছে 'ওয়ার্ক পারমিট ভিসা' নামেও পরিচিত।

  • সর্বশেষ