শিরোনাম
◈ পোশাকের বাইরে রফতানিতে চমক দেখাচ্ছে বাংলাদেশের 'চুল' ◈ সোমবার থেকে ঢাকাসহ ১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু ◈ শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩১৮ কারখানা, কাজে নেই ৭ লাখ শ্রমিক ◈ ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, চাকরিতে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি ◈ ৭১ হাজার ৮৫০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প বাদ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক নিয়ে নতুন পরিকল্পনা ◈ ৪০০ ছক্কার বিশ্বরেকর্ড, ভারত ধরাছোঁয়ার বাইরে ◈ গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন কত, ৩০ হাজার টাকা মজুরির দাবির যৌক্তিকতা কতটা, কতটা সক্ষম মালিকপক্ষ? ◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর )  রাতে হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের একটি সেতুর পূর্ব প্রান্তে পাকা রাস্তার ওপর ৮-৯ জনের একটি ডাকাত দল পিকআপ ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়।

এ সময় পুলিশের ধাওয়া ও অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের  সাথে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়।

গ্রেপ্তার ডাকাত সদস্যরা ফরিদপুরের সদরপুর উপজেলার চানপুর গ্রামের ইউনুছ খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার পোরান পয়লা গ্রামের মো. ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাতপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার দোনাত উপজেলার আমনগড় গ্রামের আঃ মালেক ছালেক (৫০)।

অভিযানে তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি রামদা, একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ডাকাত দলের সদস্যদের পিছু ধাওয়া করে কিশোরগঞ্জের হোসেনপুর থেকে ভালুকা থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে ডাকাত দলের পিকআপটি আটক করতে সক্ষম হয় এবং সেই পিকআপ থেকে চারজনকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ