শিরোনাম
◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো ◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতি এড়াতে কামরাঙ্গীরচরে সরকারের সাহায্য নিজ হাতে পৌঁছে দিতে চান কবি নির্মলেন্দু গুণ

দেবদুলাল মুন্না: [২] নিজ উদ্যোগে এরই মধ্যে এ কাজ শুরু করলেও সরকার তার পাশে দাঁড়ালে আরো বেশি মানুষ তার মাধ্যমে উপকৃত হবে বলে মনে করেন এই কবি।

[৩] গত রোববার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে 'সরকারের কাছে কবি নির্মলেন্দু গুণের আবেদন' শিরোনামে এক লেখায় তিনি একথা জানান৷

[৪] সোমবার নির্মলেন্দু গুণ বলেন, ‘আমি ঢাকার কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকায় গত পাঁচ বছর ধরে বসবাস করি। এখানে বুড়িগঙ্গা নামে আমার একটি ছোট্ট বাড়িও আছে। আমার বাড়ির আশে-পাশে বেশকিছু দরিদ্র পরিবার বাস করে। এদের অনেকেরই দিন আনে দিন খায় অবস্থা। করোনার সংক্রমণ রোধের জন্য ঘোষিত লকডাউনের কারণে ওই দিনমজুর শ্রেণির মানুষগুলো খুব বিপদের মুখে পড়েছে। ঘোষিত সরকারি সাহায্য তারা অনেকেই পাচ্ছে না।

[৫] তিনি বলেন, আমি একটু সচ্ছল এবং এলাকায় ‘সরকারের-লোক’ হিসেবে পরিচিত হওয়ার কারণে এলাকার অভাবী লোকজন আমার কাছে সাহায্য প্রত্যাশা করে ভিড় করছেন। এদের মধ্যে কেউ-কেউ আমার বাড়িটিকে ‘মন্ত্রীর বাড়ি’ বলে মনে করেন। আমি নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারিদলের নেতৃস্থানীয় কেউ না হলেও, আমি দুর্নীতিতে অনভ্যস্ত মানুষ হিসেবেই দেশব্যাপী গণ্য। তাই আমার এলাকার দরিদ্র মানুষজনের কাছে সরকারি সাহায্য পোঁছে দেওয়ার ব্যাপারে আমাকে আস্থায় নেওয়া যেতে পারে।

  • সর্বশেষ