শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসিব খানের সৌজন্যে হতদরিদ্রদের মাঝে খাদ্যে উপকরণ বিতরণ

মাদারীপুর প্রতিনিধিঃ [২] বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান পুত্র আসিবুর রহমান খান-এর সৌজন্যে ও মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, ডিম, লবন ও সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

[৩] আজ বিকেলে শহরের বিভিন্নস্থানে থাকা হতদরিদ্রদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানভির মাহমুদ আবির, সহ-সভাপতি খোকন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম মোল্লা, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কাজী রুবেল ও রিপন হাওলাদারসহ জেলা, উপজেলা, পৌরসভা ও সরকারি নাজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৪] বিনামূল্যে এই উপকরণ পেয়ে সবাই হাসিমুখে গ্রহন করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান। এসময় উপস্থিত নেতাকর্মীরা জানায়, আমারা আসিবুর রহমান খানের নির্দেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করছি। পর্যায়ক্রমে মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের হতদরিদ্রদের ঘরে ঘড়ে যথাসম্ভব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।

  • সর্বশেষ