শিরোনাম
◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ◈ ফ্রান্স-ইতালি লড়াইয়ে জিতল না কেউ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণে অনিয়ম

হাবিবুর রহমান, নেত্রকোণা প্রতিনিধি :[২] নেত্রকোণার পূর্বধলায় উপজেলা সদরের পূর্বধলা উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। মাহাদী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ স্কুলের ভবন নির্মাণের কার্যাদেশ পায়।

[৪] সরেজমিনে গিয়ে দেখা যায়, নিয়ম অনুযায়ী কার্যস্থলে নির্মাণ কাজের বিবরণ সম্বলিত সাইনবোর্ড দৃশ্যমান থাকার কথা থাকলেও তা টানানো হয়নি। কোন প্রকার মিক্সার ও বাইবাটার মেশিন না থাকায় হাত দিয়ে চলছে ঢালাই কাজ। প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা আর নিরব ভূমিকার কারণে নিম্নমানে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে এমন অভিযোগ সচেতন এলাকাবাসীর। এ ব্যাপারে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

[৫] এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. সামিউল বলেন, বিষয়টি আমি অবগত নয় । আপনাদের মারফত খবর পাওয়ামাত্র নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। বিষয়টি তদন্তের পর অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ