শিরোনাম
◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ৫টি হাসপাতালে ২৯টি আইসিইউ বেড প্রস্তুত, বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

শাহীন খন্দকার : [২] অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতাল, শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল, উত্তরা রিজেন্ট হাসপাতাল ও সাজেদা ফাউন্ডেশনে এসব আইসিইউ বেড প্রস্তুত রয়েছে।

[৩] তিনি জানান, সারাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য ২৮৫টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। এসকল প্রতিষ্ঠানের মাধ্যমে ১৬,৫০৫ জনকে সেবা প্রদান করা যাবে।

[৪] ডা. আজাদ জানান, কোভিড-১৯ আক্রান্ত আইসোলেশনের জন্য ৪৫১৫টি বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১০৫০টি বেড প্রস্তুত রয়েছে।

[৫] তিনি বলেন, আশকোনা হজ্জ ক্যাম্পে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৩০০ জনকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা রয়েছে। এছাড়া করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা করার জন্য আরো ৭টি স্থান নির্দিষ্ট করার কাজ এগিয়ে চলছে।

[৬] এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ২৩ হাজার ৬৮৩ জন, কোয়ারেন্টাইন হতে ছাড়া পেয়েছেন ৪ হাজার ৬২১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯০৬৩ জন, আর আইসোলেশনে ১৮৭ জন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ