শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসের থাবা এড়াতে বাকিংহাম প্যালেস ছাড়লেন রানি এলিজাবেথ

ইয়াসিন আরাফাত : [২]  আপাতত রানি এলিজাবেথ ও রাজা ফিলিপকে উইন্ডসর ক্যাসেলে কোয়ারেন্টাইন করে রাখা হবে।সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজা ও রানিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ পরিবারের এক মুখপাত্র। বিবিসি, ইউকে মেইল, লন্ডন টাইমস

[৩] রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রানি ও রাজা সুস্থই আছেন। বাকিংহাম প্যালেসে প্রতিদিন নেক পর্যটক আসেন। তাদের অনেকেই রানির সঙ্গে দেখা করেন। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজা ও রানিকে সরিয়ে নিয়ে যাওয়া হলো।

[৪] উইন্ডসর ক্যাসেল বাকিংহাম থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত। সেখানে মানুষজনের আনাগোনা অনেকটাই কম।

[৫] এদিকে ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানক জানান, দেশের হাসপাতালগুলো প্রস্তুত নয়। সবমিলিয়ে মোট ৫০০০ ভেন্টিলেটার মেশিন আছে। কিন্তু তা যথেষ্ট নয়। আরও অনেক বেশি মেশিনের প্রয়োজন রয়েছে। তাই ৭০ বছরের উপরের যাদের বয়স তাদের আগামী চার মাস বাড়িতে থাকার নির্দেশ দেয়া হচ্ছে।

  • সর্বশেষ